সালাতুত তাসবিহ নামাজের নিয়ম ও নিয়ত | 2026

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, সালাতুত তাসবিহ একটি নফল নামাজ, যা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই নামাজ চার রাকাত পড়তে হয়। প্রতি রাকাতে নির্দিষ্টভাবে ৭৫ বার “সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” পড়া হয়, মোট ৩০০ বার।

নিয়ম হলো সানা পড়ার পর, রুকু, সিজদা এবং বসার অবস্থায় নির্দিষ্ট সংখ্যায় তাসবিহ পড়তে হয়। এটি একসাথে চার রাকাত অথবা দুই রাকাত করে পড়া যায়। সাধারণত জীবনে অন্তত একবার এই নামাজ পড়ার জন্য উৎসাহ দেওয়া হয়। এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আত্মিক শান্তি লাভ করে।

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

নিয়ত: ৪ রাকাত সালাতুত তাসবিহের নিয়ত করুন।
আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ صَلَاةَ التَّسْبِيحِ أَرْبَعَ رَكَعَاتٍ لِلّٰهِ تَعَالَى

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতাত তাসবীহি আরবা‘আ রাকাআতিন লিল্লাহি তা‘আলা

বাংলা অর্থ:
আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায়ের নিয়ত করলাম।

মনে রাখবেন, মুখে বলা জরুরি নয়। অন্তরে ইচ্ছা থাকলেই নিয়ত হয়ে যায়। তবে এভাবে বলা শিখতে ও বুঝতে সহজ হয়।

নামাজের নিয়ম 

সালাতুত তাসবীহ চার রাকাত বিশিষ্ট। প্রতি রাকাতে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’

(سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ)

তাসবীহগুলো ৭৫ বার করে পড়তে হয়। চার রাকাতে মোট (৭৫ × ৪) ৩০০ বার পড়তে হয়।

প্রথম রাকাতে সানা পড়ার পর পড়তে হবে – ১৫ বার। তারপর সূরা ফাতিহা তারপর কোরআন থেকে কেরাত পাঠ (সুরা মিলানো তাকছুর )করতে হবে, এরপর:

দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পুর্বে – ১০ বার।

See also  70+ নামাজ নিয়ে ক্যাপশন, ফজরের নামাজ নিয়ে ক্যাপশন ২০২৬

রুকু
রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর – ১০ বার।
রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর) – ১০ বার।

সিজদা
তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় এ তাসবীহ – ১০ বার।
সিজদা থেকে মাথা ওঠানোর পর – ১০ বার।
পুনরায় সিজদা গিয়ে – ১০ বার।

২য়, ৩য় ও ৪র্থ রাকাত
সিজদা থেকে মাথা ওঠিয়ে আবার দ্বিতীয় রাকাতে একইভাবে তাসবিহ পাঠ করতে হবে। এ তাসবিহ প্রত্যেক রাকাতে ৭৫ বার করে ৪ রাকাত নামাজের প্রতি রাকাতেই এক নিয়ম অনুসারে আদায় করতে হবে।

সালাতুত তাসবিহ নামাজে ভুল হলে করনীয় 

সালাতুত তাসবীহ নামাজে দানাদার তসবিহ (বীড) হাতে নিয়ে গণনা করা মাকরূহ বা অনুচিত। আঙুলের গাঁট ব্যবহার করেও গণনা না করে, তাকবিরে তাহরিমা বাঁধার পর হাতের আঙুলের মাথা হালকা টিপে তাসবিহ গণনা করা উত্তম।

নামাজে কোথাও তাসবিহ পড়তে ভুলে গেলে, পরবর্তী উপযুক্ত স্থানে তা পূরণ করে নিতে হবে। তবে কওমা (রুকু থেকে উঠে দাঁড়ানো) এবং দুই সিজদার মাঝখানে বসার সময় আগের ভুলে যাওয়া তাসবিহ আদায় করা যাবে না।

যদি সূরা-কিরাতের আগে তাসবিহ পড়া ভুলে যায়, তাহলে সূরা পড়ার পর তা আদায় করতে হবে। কিরাতের পর ভুলে গেলে রুকুতে পড়তে হবে। রুকুতে ভুলে গেলে প্রথম সিজদায় আদায় করতে হবে। সিজদার আগে ভুলে গেলে প্রথম সিজদাতেই পড়তে হবে।

প্রথম সিজদায় ভুলে গেলে তা দুই সিজদার মাঝখানে নয়, বরং দ্বিতীয় সিজদায় আদায় করতে হবে। একইভাবে মাঝখানের তাসবিহ ভুলে গেলেও দ্বিতীয় সিজদায় পড়তে হবে। আর দ্বিতীয় সিজদায় ভুলে গেলে পরের রাকাতে কিরাতের আগে তা পড়ে নিতে হবে।

সবশেষ সিজদার তাসবিহ ভুলে গেলে সালাম ফেরানোর আগে তা পূরণ করতে হবে।

Leave a Comment